সাহায্য ও সাপোর্ট
ভূমিসেবা ব্যবহারে প্রয়োজনীয় সহায়তা।
সাধারণ প্রশ্ন
কীভাবে সেবা নেব?
অ্যাকাউন্ট খুলুন, প্রোফাইল দেখে বিশেষজ্ঞ বেছে নিন এবং মেসেজে কথা বলুন। সেবার পেজ থেকে অর্ডার অথবা নিজের কাজের অনুরোধ পোস্ট করতে পারবেন।
ওয়ালেটে টাকা যোগ করব কীভাবে?
ওয়ালেট পেজে প্রদর্শিত বিকাশ, নগদ অথবা রকেট নম্বরে টাকা পাঠিয়ে পরিমাণ, প্রেরকের নম্বর ও ট্রানজেকশন আইডি জমা দিন। অ্যাডমিন যাচাইয়ের পর টাকা যুক্ত হবে।
কাজের টাকা কখন কর্মী পাবেন?
অর্ডারের টাকা সংরক্ষিত থাকে। কর্মী কাজ জমা দিলে আপনি দেখে অনুমোদন করবেন; তখন কর্মী টাকা পাবেন। সমস্যা হলে কাজের পেজ থেকে অ্যাডমিনের সহায়তা চান।
পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?
নিচের সাপোর্ট নম্বরে যোগাযোগ করুন। পরিচয় যাচাই করে অ্যাডমিন নতুন পাসওয়ার্ড সেট করে দেবেন। এরপর সেটিংস থেকে নিজে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
মৌজা দেখাচ্ছে না কেন?
প্রথমে বিভাগ, জেলা, উপজেলা ও সার্ভে নির্বাচন করুন। বিস্তারিত মৌজা তথ্যের জন্য সার্ভারে LAND_DB সংযোগ প্রয়োজন। সংযোগ না থাকলে শুধু জামালপুরের উপজেলার তালিকা পাওয়া যায়।
এটি কি সরকারি ওয়েবসাইট?
ভূমিসেবা একটি স্বতন্ত্র পেশাজীবী ও সেবা প্ল্যাটফর্ম। সরকারি আবেদন, ফি ও রেকর্ডের জন্য সংশ্লিষ্ট সরকারি পোর্টাল ব্যবহার করুন। সরকারি ভূমিসেবা হটলাইন ১৬১২২।